সহজ ভাষায় শ্রুতি ও স্মৃতি: বেদ, পুরাণ, উপনিষদ
সনাতন ধর্মের শাস্ত্রীয় পরম্পরা মূলত দুই স্তম্ভের উপর প্রতিষ্ঠিত—শ্রুতি ও স্মৃতি। এই দুইয়ের মাধ্যমে চিরন্তন ধর্মতত্ত্ব সংরক্ষিত, প্রচারিত ও প্রয়োগযোগ্য হয়েছে। শ্রুতি শাস্ত্রকে অপৌরুষেয় ও সর্বোচ্চ প্রামাণ্য হিসেবে গণ্য করা হয়, আর স্মৃতি শাস্ত্র শ্রুতিনির্ভর ব্যাখ্যা ও আচার-ব্যবহারকে বিধিবদ্ধ করে। প্রাচীন ভারতীয় দর্শন, ধর্ম ও জীবনবোধ এই শ্রুতি–স্মৃতি পরম্পরার মধ্য দিয়েই ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে।
সনাতন শাস্ত্র মূলত দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত:
১. শ্রুতি
২. স্মৃতি
শ্রুতি:
![]() |
| দেবনাগরী লিপিতে লিখিত ঋগ্বেদের পাণ্ডুলিপির দুটি পৃষ্ঠা। |
প্রথমেই শ্রুতি শাস্ত্র সম্পর্কে জানা যাক। ঋষিরা যা অন্তর্দৃষ্টিতে শুনেছিলেন, তাই শ্রুতি। শ্রুতিকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষের দ্বারা তৈরি নয়। শ্রুতি চিরন্তন। শ্রুতি বলতে মূলত বেদকে বুঝানো হয়। বেদ (वेद) এর অর্থ হলো জ্ঞান। বেদের সংখ্যা চার। চার বেদকে একত্রে চতুর্বেদ (चतुर्वेद) বলা হয়।
১.ঋগ্বেদ
দেবতাদের স্তোত্র ও প্রার্থনা
প্রাচীনতম বেদ
প্রধান দেবতা: অগ্নি, ইন্দ্র, বরুণ
২. যজুর্বেদ
যজ্ঞ ও কর্মকাণ্ডের মন্ত্র
যজ্ঞের ব্যবহারিক নির্দেশ
৩. সামবেদ
গানের সুরে গাওয়ার জন্য মন্ত্র
সঙ্গীত ও সামগানের উৎস
৪. অথর্ববেদ
গৃহস্থ জীবন, রোগ, সমাজ, দর্শন
দৈনন্দিন সমস্যার প্রার্থনা
প্রতিটি বেদ প্রধান চার ভাগে বিভক্ত।
১. সংহিতা(মন্ত্র, স্তোত্র)
২. ব্রাহ্মণ(যজ্ঞসংক্রান্ত ব্যাখ্যা)
৩. আরণ্যক(অন্তর্মুখী ভাবনা)
৪. উপনিষদ (ধ্যান, দর্শন, চূড়ান্ত জ্ঞান)
এ সব গুলোই মূলত শ্রুতি শাস্ত্র।
আর্ষ শাস্ত্র অনুসারে পরব্রহ্মই মানবের কল্যাণের জন্য বেদের জ্ঞান প্রকাশ করেন। সর্বপ্রথম অগ্নি, বায়ু, আদিত্য ও অঙ্গিরা এই চার ঋষি চার বেদের জ্ঞান প্রাপ্ত হন। পরবর্তিতে তাঁরা অন্যান্য ঋষিদের মাঝে সেই জ্ঞান প্রচার করেন এবং অলিপিবদ্ধভাবে পরাম্পরার মাধ্যমে তা সংরক্ষিত হয়ে এসেছে।
স্মৃতি:
![]() |
| ভগবদ্গীতা, একটি ১৯ শতকের পাণ্ডুলিপি |
এখন আমরা জানবো স্মৃতি শাস্ত্র গুলো। যা স্মরণ করে ব্যাখ্যা করা হয়েছে, তাই স্মৃতি। স্মৃতি শাস্ত্র ঋষিদের দ্বারা রচিত, সময়, সমাজ ও প্রেক্ষাপট অনুযায়ী প্রযোজ্য।
স্মৃতি শাস্ত্রের প্রধান বিভাগ
১. ধর্মশাস্ত্র (মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি)
২. মহাকাব্য:
ক. রামায়ণ
খ. মহাভারত (ভগবদ্গীতা এখানে স্মৃতি)
৩. পুরাণ (১৮ মহাপুরাণ)
৪. তন্ত্র, আগম, নিগম
![]() |
| নারদীয় পুরাণ নিসর্গ বলবিজ্ঞান বর্ণনা করে। এখানে দেখানো হয়েছে শেষনাগের উপর বিষ্ণু তাঁর সহধর্মিনী লক্ষ্মীর সঙ্গে যোগনিদ্রায় মগ্ন। এছাড়া নারদ এবং ব্রহ্মা-ও অঙ্কিত রয়েছে। |
শ্রুতি শাস্ত্র ও স্মৃতির সাস্ত্রের মধ্যে কখনো কোনো বিষয়ে বিরোধ হলে আমরা শ্রুতিকে সত্য ও শেষ কথা বলে মেনে নিবো। শ্রুতিই হলো আদি ও প্রধান জ্ঞান এবং ধর্মের মূল। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে বলা হয়েছে,
"श्रुतिस्मृत्योः विरोधे तु श्रुतिरेव गरीयसी"
অনুবাদঃ শ্রুতি ও স্মৃতির মধ্যে বিরোধ হলে শ্রুতিই প্রাধান্য পাবে।
—যাজ্ঞবল্ক্য স্মৃতি ১.৭
.jpg)


Join the conversation